BreachTimes Logo
Independent Investigative Journalism • Leaks • Documents • Truth
March 02, 2026 | INVESTIGATION

স্পাই কুরআন অ্যাপস

Featured Image

ডিজিটাল ফাঁদে পবিত্র কুরআন অ্যাপ

কল্পনা করুন তো, রমজান মাস এসেছে এবং আপনি নিজেকে পরিশুদ্ধ করা শুরু করেছেন, ভাবছেন এবার কুরআন খতম দিবেন। সহজে কুরআন পড়ার জন্য আপনি প্লে স্টোর থেকে কুরআনের একটি অ্যাপস ডাউনলোড করে নিয়ম করে পড়া শুরু করলেন।

ভাবুন তো, আপনি গভীর মনোযোগে কুরআন তিলাওয়াত করতেছেন, আর ঠিক সেই মুহূর্তে আপনার পড়া কুরআনের এই অ্যাপস দিয়ে একটি এজেন্সি আপনাকে পর্যবেক্ষণ করতেছে। আপনার গ্যালারির ছবি, ব্যক্তিগত মেসেজ আর লোকেশন চলে যাচ্ছে হাজার মাইল দূরবর্তী তাদের সার্ভারে। কী, শুনতে কোনো থ্রিলার সিনেমার গল্প মনে হচ্ছে, তাই না? কিন্তু না, এটা রিয়েল তথ্য। বেশ কিছুদিন যাবত বিভিন্ন বিষয়ে অ্যানালাইসিস করতে গিয়ে এই লোমহর্ষক তথ্যের সন্ধান পাই। তো চলেন বিস্তারিত জেনে আসি।


Holy Quran Offline Reading এবং একটি ইসরায়েলি কোম্পানি

প্লে স্টোরে পবিত্র কুরআন পাঠের জন্য ৪.২ রেটিং পাওয়া এবং ১ মিলিয়নের বেশি ডাউনলোড হওয়া Holy Quran Offline Reading নামে একটি অ্যাপস রয়েছে, যা মূলত ইসরায়েলের তৈরি প্রোডাক্ট। এই Holy Quran অ্যাপসটি তৈরি করেছে JEDY APPS TECHNOLOGY LTD নামে একটি ইসরায়েল ভিত্তিক কোম্পানি, যাদের প্রধান কার্যালয় ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত।

এই JEDY APPS কোম্পানিটির আসল মালিক কে সে বিষয়ে কোনো তথ্য নাই। তবে তাদের ব্যবসার প্রধান এবং অ্যাপ অধিগ্রহণ বিভাগের প্রধান হিসেবে শানি আবো (Shani Abo) নামে একজনের নাম পাওয়া যায়, যে Head of Acquisition হিসেবে পরিচিত।

গভীর ষড়যন্ত্র নাকি সাধারণ অ্যাপ?

এই কোম্পানি যে মোসাদেরই ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং এই অ্যাপস যে ডিজিটাল স্পাই, তা বুঝতে আর রকেট সায়েন্স লাগে না। অন্যথায় যে ইসরায়েলিরা ইসলাম ও মুসলিমদেরকে ধূলিসাৎ করতে বদ্ধপরিকর, যাদের সকল শ্রম, অর্থ ও টেকনোলজি ব্যবহার হয় মুসলিম উম্মাহকে শেষ করতে, তারা আপনার উপকারের জন্য কুরআনের অ্যাপস তৈরি করবে? এটা কীভাবে চিন্তা করলেন!



← Back to Investigations